মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সলঙ্গা থানার সদস্থ গরু হাট সংলগ্ন মাঠ প্রাঙ্গনে সলঙ্গা থানা জিয়া পরিষদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সলঙ্গা জিয়া পরিষদের সভাপতি আতিকুল ইসলাম হিলটন খন্দকারের সভাপতিত্বে ও সলঙ্গা থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। আরো উপস্থিত ছিলেন সলঙ্গা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নজরুল মাষ্টার, সলঙ্গা থানা জিয়া পরিষদের সহ-সভােতি ও সলঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃমুঞ্জরুল আলম,সলঙ্গা থানা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল রাজ্জাক মাষ্টার,সলঙ্গা থানা কৃষকদলের সভাপতি রেজাউল করিম রেজা, সলঙ্গা থানা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সলঙ্গা থানা যুবদলের সদস্য শামীম রেজা, সলঙ্গা থানা কৃষকদলের দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন,সলঙ্গা থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন ও রঞ্জু আহমেদ, সলঙ্গা থানা যুবদলের সদস্য বাবলু আহমেদ প্রমুখ।
Please follow and like us:










