মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সলঙ্গা থানা শাখার আয়োজনে বিশাল এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকালে থানা জামায়াতে ইসলামীর আয়োজনে থানার সদরস্থ ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর পল্টনে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক লগি- বইঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর যারা নৃত্য করেছিলো,সেসকল খুনিদের বিচারের দাবিতে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি জানান, গত ৫ই আগষ্টের পর একটা দল নিজেদেরকে দেশের মালিক মনে করছেন। যার কারণে তারা দেশে চাঁদাবাজি,খুন,গুম,টেন্ডার বাজি,বাসস্ট্যান্ড দখল,বালু দখল, মাটি দখল করে আসছে ।এমনকি পাথর লুটপাট করে সিলেটের প্রকৃতির সৌন্দর্য নষ্ট করছে।এসময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন,নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হতে হবে।নির্বাচন আর গণ ভোট দুটোই এক সাথে হতে পারে না।গণভোট না করার জন্য নানারকম তালবাহানা শুরু করছে তারা।জাতীয় নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উপদেষ্টা পরিষদের অনেকেই একটা দলের পক্ষে সাফাই গাইছেন। দলের প্রতিনিধিত্ব করতে চাইলে উপদেষ্টা পরিষদের পদ ছেড়ে দিয়ে দলের কাতারে এসে কথা বলতে হবে।
তিনি আরো বলেন,বাংলাদেশের মানুষ ডাকসু, চাকসু,জাকসু,রাকসু’র মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচিত করবে।জামায়াতে ইসলামীর পক্ষে গণ-জোয়ার তৈরি হয়েছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বাংলাদেশ গড়ব।দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াবে।
সলঙ্গা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুল ইসলাম শহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য- (রায়গঞ্জ -তাড়াশ-সলঙ্গা) আসনে জামায়াত ইসলামী থেকে মনোনয়ন প্রাপ্ত মাওলানা মোহাম্মদ ড. আব্দুস সামাদ,সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম,জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ,উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা জামায়াতের সেক্রেটারি মোঃ রাকিবুল হাসান প্রমুখ।
Please follow and like us:










