৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সলঙ্গায় বিয়ের আশ্বাস দিয়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২৫, ১০:১৫ | 669 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ :
সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের আশ্বাস দিয়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে একাধিক বার ধর্ষণ করে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে বার বার ধর্ষণ করে রাকিব।
একপর্যায়ে নিয়মিত আবাসিক হোটেলে আসতে অস্বীকৃতি জানালে ধর্ষক রাকিব ক্ষিপ্ত হয়ে ধর্ষণে সেই ভিডিও বন্ধুবান্ধবসহ বিভিন্ন গ্রুপে শেয়ার করে। ধর্ষণকারী রাকিব( ২২), উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে ।

মামলার সূত্রে জানা যায়, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মেহমান শাহী গ্রামে বোনের বাড়ি আসা যাওয়ার সুবাদে রাকিব কৌশলে ঐ স্কুল ছাত্রীর ফোন নাম্বার সংগ্রহ করে এবং ফোনে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে মেয়েটি রাকিবে প্রেমে রাজি হয়। কিছুদিন কথা চলাচলের পরে তাকে বিয়ের আশ্বাস দেয় লম্পট রাকিব। কিছুদিন পরেই স্কুলছাত্রীকে ফুসলিয়ে বোনের বাড়িতে ঘুরতে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে এবং কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করে ফোনে, সেই ভিডিও ভাইরাল করে দিবে বলে ভয় দেখিয়ে সিরাজগঞ্জ রোডে ইয়াকুব আলীর আর্দশ আবাসিক হোটেলে নিয়ে নিয়মিত ধর্ষণ করতে থাকে।
স্কুলছাত্রী একপর্যায়ে পরিবারকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ভিকটিমের বাবা নিরুপায় হয়ে সলঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
উক্ত ঘটনা এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে এবং মামলার এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশের মিশ্র প্রতিক্রিয়ায় হতাশায় ভুক্তভোগী পরিবার।
মেয়ের বাবা জহির উদ্দিন বলেন, সলঙ্গা থানায় মামলা দায়ের করেছি,আমার মেয়ের গোপন ভিডিও ধারণ করে এবং আমার মেয়েকে ভয়ভীতি দেখায় এবং আমার মেয়ে একদম ভেঙে পড়েছে । তাই এই ধর্ষণকারী সঠিক বিচার চাই।

সলঙ্গা থানার এস আই বজেশ্বর রায় বলেন, মেয়ের বাবা জহির উদ্দিন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন এবং মামলাটি চরমান রয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET