মোঃ তুষার আহমেদ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় থানার সদরস্থ ঝাউল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবুর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ- ৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। এসময় তিনি বলেন, ধানের শীষের বিজয়ের লক্ষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয়ের মাধ্যমে সাবেক নির্বাচিত সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আপনাদের ভোটে যদি আমি এমপি নির্বাচিত হয় তাহলে নির্বাচিত এলাকায় জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাবো। পাশাপাশি এই এলাকা চাঁদাবাজি,মাদক ও দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস আলী,সলঙ্গা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সলঙ্গা থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল লতিফ সরকার, সোলায়মান হোসেন, আইয়ুব আলী ও মারুফ হাসান খোকন,সলঙ্গা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, থানা কৃষকদলের সভাপতি রেজাউল করিম, সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুন অর রশিদ হিরণ, থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন,রফিকুল ইসলাম লিটন, আশরাফুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:










