৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সলঙ্গায় ২৭টি মন্ডপে হবে শারদীয়  দূর্গাপুজা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০২৫, ১৯:২১ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ:
মহালয়ের মাধ্যমে শারদীয় দূর্গাপুজার সুচনা হয়েছে।আগামী ২৮ সেপ্টেম্বর  মহাষষ্টীর মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপুজার আনুষ্ঠানিকতা শুরু হবে।প্রতীমা তৈরির কাজ প্রায় শেষ, ইতিমধ্যেই মন্ডপ পরিচালনা কমিটি পুজার সকল কাজ এগিয়ে নিতে পুরোদমে কাজ করছেন। স্টেজ,লাইটিং বা সাজ সজ্জার প্রস্ততিও নিচ্ছেন অনেক পুজা পরিচালনা কমিটি।সুষ্ঠ,সুন্দর ও নির্বিঘ্নে পুজা সম্পন্ন করার জন্য মন্ডপ নিরাপত্তার পৃথক পৃথক স্বেচ্ছাসেবক কমিটিও গঠন করেছেন অনেকেই।এবারে সিরাজগঞ্জের সলঙ্গায় ২৭টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।সকল মন্ডপ পরিচালনা কমিটির সাথে প্রশাসনের মত বিনিময় ও সুষ্টভাবে পূজা পরিচালনায় দিকনির্দেশনা মুলক সভা করা হয়েছে।এবারে সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের রামকৃষ্ণপুরে১ টি,সলঙ্গায় ২টি, হাটিকুমরুলে ৩টি,নলকায় ৪টি,ধুবিলে ৩টি এবং ঘুড়কা ইউনিয়নে সর্বোচ্চ ১৪টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
সলঙ্গা থানা মহাকাল সংঘের সভাপতি শ্রী মহাদেব কুমার হালদার ও বিকাশ চন্দ্র  জানান, সরকারি দিক নির্দেশনা মোতাবেক ভাবে যথাযথ ভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা অর্চনা করা হবে।
সলঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ভবেশ চন্দ্র তালুকদার জানান,সরকারি দিক নির্দেশনা মোতাবেক যথাযথ ভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা অর্চনা করা হবে।সরকারি ভাবে পুলিশ-আনসারের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপে আলাদা ভাবে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান,সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দূর্গাৎসব।আর এই দূর্গাৎসব নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ হতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।দূর্গাপুজা সুষ্ঠ,সুন্দর ও নির্বিঘ্নে পালনের জন্য সকল রাজনৈতিক দল,জনপ্রতিনিধি,সুধীজন, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে তিনি সার্বিক সহযোগীতা আশা করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET