চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালীতে আরটিভির সিনিয়র সাংবাদিক জুলহাস কবীর সুজনের বড় চাচা আব্দুল লতিফ আর নেই। (ইন্নালিল্লাহি………রাজিউন)
জানাগেছে, আসমানখালী মোচাইনগর গ্রামের মৃত মুন্সী মোসারেফ হোসেনের বড় ছেলে, আসমানখালী বাজারের বিশিষ্ট ব্যবসাহি ও আরভিটির সিনিয়র সাংবাদিক জুলহাস কবীর সুজনের বড় চাচা মুন্সী আব্দুল লতিফ (৬৫) গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ বাড়িতে স্টাকে আক্রন্ত হয়। বাসা থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে বড়গাংনী মোড়ে তিনি মারা যায়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যায়। তিনার মৃত্যুতে এলাবাসি শোক প্রকাশ করেছে। আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মুরহুমের জানাজা নামাজ মোচাইনগর গ্রামের পারিবারিক কবরস্থানে সম্পুর্ণ হবে।









