, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ মানববন্ধন 




সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ মানববন্ধন 

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৫, ০১:৫৪ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরে আসাদুজ্জামান তুহিন কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পৌর বিপণীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে নানা শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শহীদ নূর আহমদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন শুভ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংবাদিক মাসুম হেলাল, কুদরত পাশা, তোছাদ্দেক রাজা ইমন।

 

এসময় বক্তারা, সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সাংবাদিক তুহিন কে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী রা প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। বর্তমান সমাজে এটা কাম্য না। সাংবাদিকদের কলম তারা বন্ধ করতে চায়। সাংবাদিকদের কন্ঠরোধ করতে চায়। যারা এই হত্যার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এই হত্যার তিব্র নিন্দা জানাচ্ছি। খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET