, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলেও অপরাধীদের শাস্তির দৃষ্টান্ত কম-জাকিরুল ইসলাম সান্টু




সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলেও অপরাধীদের শাস্তির দৃষ্টান্ত কম-জাকিরুল ইসলাম সান্টু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২২, ১৯:১৬ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনিয়ম-দুর্নীতির সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে প্রতিটি ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বারবার নির্বাচিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের সা‌বেক সভাপ‌তি, বর্তমান সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।

গতকাল রবিবার ২৫ সে‌প্টেম্বর বিকেল ৪ ঘটিকার সময় ঐ‌তিহ‌্যবাহী কামারখন্দ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্টা‌নে তিনি এ কথা বলেন।

তি‌নি আরো ব‌লেন, অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সম্প্রতিকালে সাংবাদিকদের ওপর ধারাবাহিকভাবে হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং ক্ষমতার অপব্যবহার, হামলা-মামলা ও বিচারহীনতার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চলমান প্রক্রিয়ার শঙ্কাজনক অপপ্রয়াসের অব্যাহত প্রবণতা।

এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবিক অর্থে অধিকাংশ ক্ষেত্রেই বিচার শেষ হয় না উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের সুরক্ষা নিশ্চিতে সাংবিধানিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করে।

‘যখন দেশের মানুষ প্রভাবশালী ও ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের অর্থপাচার এবং নানাবিধ দুর্নীতির দায়ে বহুমুখী সংকট মোকাবিলা করছে, তখন দুর্নীতির তথ্য উদঘাটন ও প্রকাশের জন্য সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা কোনোভাবেই বিচ্ছিন্ন কোন ঘটনা নয়।

‘নিয়মিত বিরতিতে সাংবাদিক নির্যাতন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণে হামলা-মামলার ঘটনা ঘটলেও, কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে যথোপযুক্ত শাস্তির দৃষ্টান্ত কার্যত অনুপস্থিত, যা নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছি। বরং একথা বলাও অত্যুক্তি হবে না যে, মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতা বিষয়ে সরকারের অবস্থান কার্যত সারবত্তাহীন আনুষ্ঠানিকতার রূপ নিয়েছে।

সাংবা‌দিকরা সমাজের আয়না বিভিন্ন অনিয়ম ও সমাজের উন্নয়নের সংবাদ প্রতিচ্ছবি হিসেবে কাজ করে।

এই সংবাদ প্রকাশ কর‌তে অ‌নেক সাংবা‌দিকরা হামলা মামলার শিকার হয়। যেটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলা সাংবা‌দিক‌দের নিজস্ব কার্যালয় ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরকারিভাবে সরবরাহ করার প্রস্তাব উপস্থাপন করেন।

উক্ত অনুষ্ঠান‌টি কামারখন্দ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান‌টি কামারখন্দ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দুলাল হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-প্রকাশক প্রকৌশলী এস এম খোরশেদ আলম বাহার।

মুখ‌্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপ-প্রধান বন সংরক্ষক বীর মুক্তিযোদ্ধা আলী ক‌বির হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ। উপজেলা নির্বাহি কর্মকর্তা মে‌রিনা সুলতানা। অতিরিক্ত পুলিশ সুপার কামারখন্দ সা‌র্কেল শাহীনুর ক‌বির।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারত বিচিত্রার সাবেক সম্পাদক নান্টু রায়। পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ। সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET