, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাঘাটায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত




সাঘাটায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২১, ২১:১১ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সাঘাটার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মাসের ২৬ তারিখে শুরু হওয়া এই মৌলিক প্রশিক্ষণ বৃহস্পতিবার (৭ অক্টোবর) রালী ও সমাপনী আলোচনা মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষ হয়। মুক্তিনগর ইউনিয়ন পরিষদের হলরুমে সমাপনী আলোচনা সভায় উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার সাহেলা খাতুনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী জেলা কমান্ড্যান্ট গৌতম চন্দ্র মোদক। আরো বক্তব্য রাখেন, বেলতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান মন্ডল, মুক্তিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জুয়েল ও সমাজকর্মী রওশন হাবিব রোজসহ অন্যান্যরা।
আলোচনার সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করেন উক্ত ইউনিয়নের ৩২ জন ছেলে ও ৩২ মেয়ে।
প্রশিক্ষণে জেলা ও উপজেলার আনসার ভিডিপির বিভিন্ন পর্যাযের অফিসারগণ প্রশিক্ষণ প্রদান করেন। বন্যা অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্যোগে করণীয় সম্পকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও গবাদি পশু পালন, মৎষ্য চাষ, শাক-সবজি চাষসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET