সাতক্ষীরা জেলা পাচার প্রতিরোধ কমিটি, শিশু প্রতিনিধি ও বেসরকারী সংগঠন ইনসিডিনি বাংলাদেশের আয়োজনে সোমবার সকালে প্রেসক্লাবের সভা শিশু পাচার ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে বিদ্যামান আইনের যথাযথ প্রয়োগ ,সরকার ও সহযোগী সংগঠন কমিটির কার্যকর ভূমিকা এবং মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা -২০১৮-২০২২ এর যথাযথ বাস্তবায়ন নাগরিক প্রস্তবনা বিষয় সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইনসিডিনি বাংলাদেশের প্রোগ্রাম ও লিগ্যাল সাপোর্ট ম্যানেজার অ্যাড. রফিকুল ইসলাম খান।
তিনি তার লিখিত বক্তব্যে এ সময়, মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা-২০১৮-২০২২ বাস্তবায়নের জন্য মানবপাচার অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা, মানবপাচার দমন বিশেষ ট্রাইবুণাল গঠন, মানবপাচার প্রতিরোধ, সচেতনতা ও জনসম্পৃক্ত বৃদ্ধি কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পাচার প্রতিরোধ কমিটি সচল ও শক্তিশালীকরা এবং বাজেট বরাদ্দ করাসহ নানা দাবী তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি আনিসুর রহিম, ইনসিডিনি বাংলাদেশের জেলা প্রতিনিধি সাকিবুর রহমান বাবলাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদিকরা।








