কলারোয়া (সাতক্ষীরা) থেকেঃ- সাতক্ষীরার বল্লীতে ‘বর্তমান সরকার কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে সারাদেশে চাউল বিতরন কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার সদরের বল্লীতে ১৬৪৯ জন অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাউল বিতরন করা হয়।
বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমান উপস্থিত থেকে এ চাউল বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আবু তাহের ,ইউপি সচিব মোঃ রফিকুল ইসলাম,তথ্য সহকারী আলমগীর হোসেন, রেহেনা খাতুন, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা আবু আশরাফ সিদ্দীক, বাবু রাম প্রসাদ মিস্ত্রী, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাধারন সম্পাদক সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, মনিরুজ্জামান মধু, আব্দুর রউফ, মহিলা সদস্য কহিনুর বেগম, রাশিদা খাতুন, ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ আজহারুল ইসলাম, যুবলীগ নেতা মুকুল হোসেন সহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া ১০ কেজি করে চাউল পেয়ে সকলে খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আল্লার দরবারে দোয়া করেন।









