১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতক্ষীরায় কারাবন্দী জেএমবি সদস্য নাসিরের মৃত্যু




সাতক্ষীরায় কারাবন্দী জেএমবি সদস্য নাসিরের মৃত্যু

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০১৯, ১৯:৫১ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার অন্যতম আসামী জেএমবি সদস্য কারাবন্দী নাসির উদ্দীন দফাদার মস্তিষ্কে রক্ত ক্ষরন জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার বিরুদ্ধে মোট ৬ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান জেল কর্তৃপক্ষ।

নিহত নাসির উদ্দীন দফাদার (৭০) সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর এলাকার দলিল উদ্দীন দফাদারের ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর ওই বছরের ১১ সেপ্টেম্বর গ্রেফতার হন জেএমবি সদস্য নাসির উদ্দীন দফাদার। এরপর থেকে তিনি দীর্ঘ প্রায় ১৪ বছর কারাবন্দী থাকার পর আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে তার মস্তিষ্কে রক্ত ক্ষরন হলে তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, সদর হাসপাতালে পৌছানোর আগেই পথে তার মৃত্যু হয়েছে। জেলার তুহিন কান্তি আরো জানান, নিহত নাসির উদ্দীনের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET