১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতক্ষীরায় পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার




সাতক্ষীরায় পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০১৮, ১৭:৪৬ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরার তালা উপজেলায় উদয় হালদার (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গণডাঙা গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদয় হালদার একই এলাকার জীবন হালদারের ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা ওই মরদেহের গলায় ফাঁস লাগানো ছিল। পুকুর পাড়ের একটি গাছে ফাঁস লাগানো দড়ির বাকী অংশ ঝুলছিল। হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে উদয় হালদারের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET