, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতক্ষীরা রেঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৩ জলদস্যু আটক




সাতক্ষীরা রেঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৩ জলদস্যু আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০১৯, ২১:১৬ | 1011 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে জলদস্যু সিদ্দিক বাহিনী প্রধান সিদ্দিকসহ দুই জনকে গ্রেফতার করেছে। এ সময় সেখান থেকে অস্ত্র ও গুলিসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা র‌্যাব ক্যাম্প কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেএ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত জলদস্যুরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের জুম্মান আলী গাজীর ছেলে সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকুর রহমান (৩৪), তার অন্যতম সহযোগি কালিঞ্চি গ্রামের আকবর আলী তলবদারের ছেলে আব্দুল্লাহ তলবদার (৩৩) ও হরিনগর গ্রামের আহম্মদ আলীর ছেলে মহিদুল ইসলাম (৪৫)।

খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ প্রেস ব্রিফিং এ জানান, সুন্দরবনে খুলনা জেলার কয়রা থানাধীন মহেশ্বরীপুর এলাকায় জলদস্যু সিদ্দিক বাহিনীর সদস্যরা জেলে বাওয়ালীদের মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তিনটি দেশীয় তৈরী পাইপগান, ১৫ রাউন্ড গুলি, ২ টি রামদা, ৩ টি মোবাইল ফোন, ৩ টি সিম কার্ড ও নগদ ১৫ হাজার ৪০০ টাকাসহ সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ উক্ত তিন জলদস্যুকে গ্রেফতার করা হয়। এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় আরো কিছু জলদস্যু।

তিনি আরো জানান, সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার সঙ্গে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সাথে সম্পৃক্ততা রয়েছে। গ্রেফতারকৃতদের নামে জেলার বিভিন্ন থানায় অস্ত্র ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা আরো জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET