, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতবাড়ীয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম




সাতবাড়ীয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২০, ১৮:৪৩ | 952 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদী হাসানঃ– রক্তের গ্রুপ এবং রক্তদানে সচেতনতা তৈরির লক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং এবং সদস্য সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রবিবার (৫ জানুয়ারি) সেচ্ছাসেবী সংগঠন ‘সাতবাড়ীয়া ব্লাড ব্যাংক’ এ কার্যক্রমের আয়োজন করে। সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী সংগঠনটি ফ্রি ব্লাড গ্রুপিং এর পাশাপাশি তাদের সংগঠনের সদস্য সংগ্রহের কার্যক্রম সম্পন্ন করে।

কার্যক্রমের উদ্ধোধন করেন সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সামছুদ্দিন দফাদর ।

এ সময় উপস্থিত ছিলেন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার রুহুল কুদ্দুস, সাতবাড়িয়া ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক গোলাম হোসাইন এছাড়াও ছিলেন সাতবাড়িয়া ব্লাড ব্যাংক এর সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সিনিয়র সভাপতি আসাদুল ইসলাম, প্রচার সম্পাদক অহেদুজ্জামান, কার্যনিবাহী সম্পাদক আবু সাঈদ, সহঃ কার্যনিবাহী সম্পাদক মো আতিয়ার রহমান  এবং সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো জাহিদুর রহমান প্রমূখ।

সুধিজনেরা মানবতার কাজে নিয়োজিত থাকায় “সাতবাড়ীয়া ব্লাড ব্যাংক”কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন।

সংগঠনটির সভাপতি এমদাদুল হক জানান, সাতবাড়ীয়া ব্লাড ব্যাংক মূলত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন।

গত বছর থেকে আমরা ফ্রিতে রক্ত দাতা খুজে দেওয়ার মধ্য দিয়ে আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি।

এই ধারাবাহিকতা বজায় রেখে এবার আমরা ফ্রি ব্লাড গ্রুপিং এর পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমটি সম্পন্ন করেছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET