, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন কাজের উদ্বোধন করলেন এমপি স্মৃতি




সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন কাজের উদ্বোধন করলেন এমপি স্মৃতি

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২১, ০০:৩৩ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করাসহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম ম-ল শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, রংপুর বিভাগের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনির কুমার শর্মা, গাইবান্ধা বিএমএ সভাপতি ডা. মতিয়ার রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সহ সভাপতি অধ্যাপক আব্দুল জলিল সরকার, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরঞ্জন কুমার সরকার, ডা. রাসেল আবছার ও ডা. হাবিবুর রহমান প্রমুখ।

এমপি উম্মে কুলসুম স্মৃতি বলেন, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার মানুষের জন্য কিছু করতে চাই। সেদিক দিয়ে নানা ধরণের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি এ্যাম্বুলেন্স এ বছরের মধ্যে প্রদানের চেষ্টা করা হচ্ছে।

এর আগে কমিউনিটি ক্লিনিক, এক্স-রে মেশিন, সিসি ক্যামেরা, হ্যা- ওয়াসিং কর্ণার ও এ্যাম্বুলেন্স গ্যারেজ উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET