৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাবেক এমপি রুমানা মাহমুদের আহ্বান ওযু রেখে পবিত্র অবস্থায় ধানের শীষ প্রতীকে পবিত্র ভোট দিন




সাবেক এমপি রুমানা মাহমুদের আহ্বান ওযু রেখে পবিত্র অবস্থায় ধানের শীষ প্রতীকে পবিত্র ভোট দিন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২৬, ১৯:১১ | 642 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পৌর শহরে মহিলা ভোটারদের নিয়ে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর যুগান্তর সংসদ মাঠে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে এই মহিলা নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য প্রতিটি নারী ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওযু রেখে পবিত্র অবস্থায় ধানের শীষ প্রতীকে পবিত্র ভোট প্রদান করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচনে অংশ নিয়েছে। নারীদের নিরাপত্তা, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে এবং আগামীতেও করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ওমর আলী।

সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবু শেখ। এছাড়াও জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নারী নেত্রী-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET