সার নীতিমালা ২০০৯ পুনর্বহাল ও সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ–এর গুইমারা শাখা।
রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় গুইমারা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সদস্য সচিব নাছির উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফ।
এ সময় উপস্থিত ছিলেন,খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ী নান্নু মিয়া, আতিউর রহমান, মফিজ মাস্টার, অপু, দেলোয়ার, রিংকু, আনোয়ার, কীর্তি ত্রিপুরা, বাবুল গাজীসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের সার নীতিমালা “২০২৫” বাস্তবায়িত হলে অনেক খুচরা সার বিক্রেতা পুঁজি হারিয়ে পথে বসবে। অনেক পরিবারের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। অনেক ব্যাবসায়ী কৃষকদের কাছে বাকি বকেয়া দিয়েছিলেন, বকেয়া টাকা তুলতে না পারলে ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে ঋন নেয়ার কারণে তাদের সময়মতো পাওনা টাকা না দিতে পারলে,ঋনখেলাপি হয়ে যাবো। গুইমারা হাফছড়ি কৃষক মো:ইউছুফ বলেন, আমরা কৃষকরা সবসময় ডিলারদের কাছ থেকে সার নিতে পারি না, এর কারণ হচ্ছে সরকার ৯ টি ওয়ার্ডে ৯ জন খুচরা ডিলার দিয়েছেন, আমরা আমাদের নেয়ার সুবিধামতো তাদের তাদের কাছ থেকে সার নিয়ে থাকি, এখন যে নীতিমালা সরকার করছে তা আমাদের সুবিধা না হয়ে বরং আরও অসুবিধা হবে , তাই আমরা এই নীতিমালা বাতিলের জন্য সরকারের কাছে আবেদন করছি।
পরিশেষে, খুচরা সার ডিলাররা গুইমারা উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে কৃষি সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন।
Please follow and like us:










