, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিন্দুকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের প্ররোচনায় উত্তেজনা সৃষ্টি




সিন্দুকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের প্ররোচনায় উত্তেজনা সৃষ্টি

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২৫, ২২:০৪ | 713 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে ৮ম শ্রেণির এক পাহাড়ি স্কুলছাত্রী(১৪)  গায়ে হাত লাগার ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের কারণে  এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে ।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে স্কুলে যাওয়ার পথে,এক ব্যাবসায়ী কলা তোলার সময় ওই স্কুলছাত্রীর গায়ে হাত লেগে পড়ে গেলে,তাকে উপস্থিত পাহাড়ি লোকজন মারধর করে। এক পর্যায়ে মব তৈরী করে।

খবর পেয়ে,সিন্দুকছড়ি জোনের  একদল সেনাসদস্য ও গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে,অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে। এতেও ইউপিডিএফের সমর্থিত পিসিপিসহ লোকজন বাধা প্রদান করে এবং স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে  বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনাস্থলে  গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার সেনাবাহিনী ও পুলিশ  অবস্থান করছে। বর্তমানে এ নিয়ে উত্তেজনা চলমান রয়েছে।

স্থানীয়দের কথা বলে জানাগেছে, স্কুল ছাত্রীর পিতা ইউপিডিএফের সক্রিয় সদস্য হিসেবে আটক হয়েছিল। যার ফলপ্রুতিতে তুচ্ছ ঘটনাকে বড় আকার ধারন করতে মরিয়া ইউপিডিএফ। গুইমারা উপজেলায় পাহাড়ী ও বাঙালী সাধারণ মানুষের বদ্ধমূল ধারনা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ আগামী নির্বাচনকে সামনে রেখে গুইমারা উপজেলায় হট্রগোল সৃষ্টি করে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে যাতে তারা সাম্প্রদায়িক ইস্যুকে ভর করে সুবিধা করতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET