১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত




সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৫, ২২:১৮ | 650 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধীনস্থ ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোন শুধু দায়িত্বশীল সামরিক ইউনিট হিসেবেই নয়, বরং স্থানীয় জনগণের কল্যাণে নিবেদিত একটি মানবিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা প্রদান, সন্ত্রাস দমনের পাশাপাশি সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নেও সিন্দুকছড়ি জোনের কর্মতৎপরতা সর্বজনবিদিত।
এরই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর ২০২৫ ইং, শুক্রবার, সিন্দুকছড়ি জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার জনগণের কল্যাণে এক বিস্তৃত মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে। এই কর্মসূচির আওতায় নানা শ্রেণি-পেশার মানুষ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, শিক্ষার্থী, কৃষক ও ক্রীড়াবিদদের মাঝে আর্থিক ও উপকরণ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিল-রামছু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান । ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জীবন-জীবিকা পুনর্গঠনে এই সহায়তাকে অত্যন্ত মূল্যবান হিসেবে গ্রহণ করে।শিক্ষার প্রসার ও মেধা বিকাশে সিন্দুকছড়ি জোন বরাবরই অগ্রগামী। এই দিনে একটি গরিব ও মেধাবী ছাত্রীকে পরীক্ষার ফি প্রদান করে তার শিক্ষাজীবন চলমান রাখার সহায়তা করা হয়। পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করা হয়, যা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।এলাকার অন্যতম একটি মসজিদ সংস্কার কাজের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ধর্মীয় ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সিন্দুকছড়ি জোনের এই উদ্যোগকে উপস্থিতরা প্রশংসা করেন।
যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চায় উৎসাহ দিতে সিন্দুকছড়ি জোন স্থানীয় দুইটি ক্রীড়া সংগঠনকে জার্সি, গ্লাভস, ফুটবল, ভলিবল এবং ভলিবল নেট প্রদান করে। এছাড়া একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। ক্রীড়াবিদদের মনোবল বৃদ্ধি এবং ক্রীড়া সংগঠন শক্তিশালীকরণে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের গৃহনির্মাণ, সুচিকিৎসা ও আর্থিক স্থিতিশীলতা অর্জনের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি ঠান্ডায় কষ্টে থাকা অসহায় মানুষের মাঝে কম্বল, গৃহস্থালি কাজে প্রয়োজনীয় ঢেউটিন, এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।কৃষি নির্ভর এই অঞ্চলের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়, যা উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং কৃষকের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন—সিন্দুকছড়ি জোন সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছি; ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে দল-মত-নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাসের আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET