১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ




সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২৬, ১৮:০৮ | 656 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়।
গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও বয়স্ক মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
মেডিকেল ক্যাম্পে মোট ১৫০ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ১০৪ জন পাহাড়ি এবং ৪৫ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি সকল রোগীর মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET