১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জের গর্ব মাহবুব পলাশ পেলেন ন্যাচারাল লাভ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড




সিরাজগঞ্জের গর্ব মাহবুব পলাশ পেলেন ন্যাচারাল লাভ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২৫, ১৬:৩৫ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশের উন্নয়ন, সৃজনশীলতা ও উদ্ভাবনের ধারায় নতুন অনুপ্রেরণা হিসেবে সম্মানিত হলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা মাহবুব পলাশ। তিনি লাভ করেছেন মর্যাদাপূর্ণ ন্যাচারাল লাভ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। গতকাল রবিবার রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত নতুনধোরা প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস – বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ (সিজন ৪) অনুষ্ঠানে তাঁর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

ব্লু গ্রাউন্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ও ওয়ার্ল্ড লিংক রিক্রুট অ্যান্ড রাইড অফ কোম্পানির সহযোগিতায় আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ব্যবসা এবং সৃজনশীল খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মান জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন উদ্যোক্তা মাহবুব পলাশের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন। প্রকৃতি ও পরিবেশ নিয়ে তাঁর নিরলস কাজ এবং ব্যতিক্রমী উদ্যোগ এই পুরস্কার এনে দিয়েছে। উল্লেখ্য, মাহবুব পলাশ এর আগেও জাতীয় পর্যায়ে পুরস্কারে ভূষিত হয়েছেন, যা তাঁর কাজের গুরুত্ব ও সফলতাকে প্রমাণ করে।

পুরস্কার গ্রহণের পর আবেগময় অনুভূতি প্রকাশ করে মাহবুব পলাশ বলেন, এই সম্মান আমার একার নয়, এটি প্রকৃতিকে ভালোবাসা প্রতিটি মানুষের প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি, উন্নয়ন ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে হলে আমাদের পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। এই অ্যাওয়ার্ড আমাকে আরও বৃহৎ পরিসরে কাজ করার জন্য নতুন করে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে দেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং সুনামধন্য সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন ক্ষেত্রের গুণীজনরা উপস্থিত ছিলেন। মাহবুব পলাশের এই অর্জন সিরাজগঞ্জসহ সমগ্র বাংলাদেশে নতুন উদ্যোক্তা ও পরিবেশপ্রেমীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তাঁর এই সম্মাননা দেশের টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার গুরুত্বকে আরও একবার সবার সামনে তুলে ধরলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET