১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সিরাজগঞ্জের তাড়াশে মৃত্যুদণ্ড ঘোষণা করে পোস্টারিং করায় পুলিশ আটক করেছে ৫ জনকে




সিরাজগঞ্জের তাড়াশে মৃত্যুদণ্ড ঘোষণা করে পোস্টারিং করায় পুলিশ আটক করেছে ৫ জনকে

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৬ ২০১৮, ১৭:২৬ | 726 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউসুফ আহম্মেদ সিরাজগঞ্জের জেলা প্রতিনিধি:
তাড়াশে মৃত্যুদণ্ড ঘোষণা করে পোস্টারিং এর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃরা হলেন, তালম ইউনিয়নের গুল্টা গ্রামের মৃত সুধীর চন্দ্র উরাঁও এর ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩০), বিকাশ চন্দ্র উরাঁও এর ছেলে উত্তম কুমার উরাঁও (৩১), দেশীগ্রাম ইউনিয়নের পশ্চিম পাইকরা গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে ভুট্টু শেখ (৩৫), উত্তর শ্যামপুর গ্রামের মৃত বৃন্দাবন মাহাতোর ছেলে দুলাল চন্দ্র মাহাতো (৪৫), উষাইকোল গ্রামের সম্বু সিংয়ের ছেলে মানিক চন্দ্র সিং (৩৩)।
শুক্রবার (৫ অক্টোবর) তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আশিক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ৫ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।  তারা পূর্ববাংলা সর্বহারা পার্টির নামে সম্প্রতি ৭ জনের নামে মৃত্যুর হুমকি দিয়ে পোস্টারিংসহ গ্রামের সাধারণ মানুষকে হুমকি-ধামকি ও চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
প্রসঙ্গতঃ তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল এলাকায় একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকসহ ৭ ব্যক্তির মৃত্যুদণ্ড ঘোষণা হুমকি দিয়ে পোস্টার সাঁটানো হয়। পোস্টারে লেখা ছিল ‘বুর্জোয়া নির্বাচনের ভোটে, জনগণের মুক্তি হয় না।  ভোট নয় গণযুদ্ধ।  বিপ্লবের রাজনীতি ও গণযুদ্ধ মুক্তির একমাত্র পথ।’ এছাড়াও কিছু পোস্টারে পূর্ববাংলা সর্বহারা পার্টির বিভিন্ন আদর্শের কথা লিখে প্রচারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নাম উল্লেখ ছিল

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET