১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে অসহায়দের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বাবু




সিরাজগঞ্জে অসহায়দের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বাবু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২৫, ০৮:৫৬ | 673 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত কয়েকদিন ধরে সিরাজগঞ্জে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি, টানা কয়েকদিন সূর্যের দেখা মেলেনি। উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু।

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আজ শনিবার সকাল থেকেই হাড়কাঁপানো শীত উপেক্ষা করে ১নং ওয়ার্ডের অলিগলি ঘুরে ঘুরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান এই নেতা। কোনো আনুষ্ঠানিকতা বা লোকদেখানো আয়োজন নয়, বরং নিজ অর্থায়নে কেনা শীতবস্ত্র নিয়ে তিনি পৌঁছে যান মানুষের দরজায়। নিদারুণ কষ্টে দিনাতিপাত করা মানুষের হাতে তুলে দেন উষ্ণ কম্বল।

ঘরে ঘরে কম্বল পৌঁছে দেওয়ায় দেখা যায়, তীব্র ঠান্ডায় যারা ঘর থেকে বের হতে পারছেন না, বিশেষ করে বয়স্ক এবং অতি দরিদ্র মানুষ, তাদের ঘরে গিয়ে পরম মমতায় কম্বল জড়িয়ে দিচ্ছেন আব্দুর রাজ্জাক। এই মানবিক সেবা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সহায়তা প্রদানকালে আব্দুর রাজ্জাক বলেন, গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই, এই তীব্র শীতে আমাদের শ্রমজীবী ও অসহায় মানুষগুলো কি অবস্থায় আছে তা দেখার দায়িত্ব আমাদের সবার। আমার সীমিত সামর্থ্য দিয়ে আজ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটা কোনো দান নয়, আমার এলাকার মানুষের প্রতি আমার দায়িত্ব।

তিনি আরও ব‌লেন, সমাজের বিত্তবানদের উচিত এই কঠিন সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা। একজন মানুষের সামান্য সহযোগিতাই পারে কোনো অসহায় বৃদ্ধ বা শিশুর প্রাণ বাঁচাতে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET