সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ৭ নং পূর্ণিমাগাঁতী ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ আলামিন সরকারের নির্বাচনী উঠান বৈঠক অনুুণ্ঠত হয়েছে। গয়হাট্রা কালাসিন বাড়ী পাগলা বাজারে এই উঠান বৈঠক হয়। উক্ত্য অনুষ্ঠানটি ইউনিয়ন আওয়ালীগের নেতা আবু তাহের সভাপতিত্বে ও পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগনেতা জুবায়ের আহমেদ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ট চেয়ারম্যান আল আমীন সরকার। এ সময় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, প্রবীন গ্রাম প্রধান নূরুল ইসলাম ভাষান, সাইদুর রহমান, ইউপি সদস্য আউয়াল মন্ডল, সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আব্দুল মমিন ভূঁইয়া, প্রচার সম্পাদক তাকমিদুর রহমান দুলাল প্রমুখ। সভায় বক্তারা দলমত নির্বিশ্বাসে দ্বিতীয়বারের মতো আবার মোঃ আলামিন সরকারকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ চেয়ারম্যান আল-আমীন সরকার বলেন, ইউনিয়নবাসীর দোরগোড়ায় পৌঁছে মানুষের কথা শুনে সকল সম্যসা সাথে সাথে সমাধান করার চেষ্টা করছি। এবং প্রত্যেকটি গ্রামের রাস্তাঘাটগুলো উন্নয়ন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ছিল গ্রাম হবে শহর এটি শতভাগ বাস্তবায়ন করে সিরাজগঞ্জ জেলার ভিতরে পূর্নিমাগাঁতী ইউনিয়নে শতভাগ গ্রাম শহরে রূপাস্তর হয়েছে। এছাড়াও মাননীয় এম.পি তানভীর ইমামের সার্বিক দিক নির্দেশনায় নিষ্ঠা ও সততার সাথে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়রন করে যাচ্ছি। জনগন আগমী ইউপি নির্বাচনে পুনরায় নির্বাচিত করলে ইউনিয়নের উন্নয়মূলক কাজ অব্যাহত রাখবে বলে অঙ্গিকার করেন এ চেয়ারম্যান।









