১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা




সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২৬, ১৫:১৩ | 652 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।

আজ বুধবার দুপুরে সদর উপজেলার ইবি রোড এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়।

প্রচারণাকালে রাশেদুল হাসান রঞ্জন স্থানীয় ভোটার ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। এই লক্ষ্য অর্জনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন অভিজ্ঞ ও জনবান্ধব রাজনীতিবিদ। তিনি অতীতে সিরাজগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।

প্রচারণা চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় ইবি রোড এলাকায় কিছু সময়ের জন্য নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় কয়েকজন ভোটার বলেন, দীর্ঘদিন ধরে তারা ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ এলাকায় বিএনপির নির্বাচনী তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে। দলটির নেতাকর্মীরা নিয়মিতভাবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET