৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন বন্ধে বিআরটিএর অভিযান




সিরাজগঞ্জে ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন বন্ধে বিআরটিএর অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ২১ ২০২৫, ২১:২৭ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজুল ইসলাম শি‌শির:
সড়ক থেকে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরাতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও বিভিন্ন সড়কে অভিযান শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার(২০ জুলাই) একযোগে শুরু হওয়া এই অভিযানে মেয়াদোত্তীর্ণ, ফিটনেস ও ট্যাক্স টোকেনবিহীন যানবাহন শনাক্ত করে তাৎক্ষণিক জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেন জেলা প্র্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ কর্মকর্তারা।এ সময় তিনটি যানবাহনে কাগজপত্র না থাকায় ও মেয়াদোর্ত্তীন হওয়াতে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গত জুনে বাস ও ট্রাকের ইকোনমিক লাইফ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ। এতে বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ড ভ্যানের মতো মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করা হয়। মেয়াদ পার হয়ে যাওয়া যানবাহন ১ জুলাই থেকে চলাচল করতে পারবে না বলেও জানিয়েছিল বিআরটিএ।এরই অংশ হিসেবে রোববার থেকে সারাদেশে অভিযানে নামে সংস্থাটি।

সিরাজগঞ্জ বিআরটিএ জেলা কাযালয়ের মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুর ইসলামের এর সমন্বয়ে গঠিত টিমে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী বিনতে আলম সেতু।

অভিযান চলাকালে বিআরটিএর মোটর পরিদর্শক হাফিজুর ইসলাম বলেন,কোনো যানবাহনকে ছাড় দেওয়া হবে না। যেসব গাড়ি রাস্তায় চলাচলের উপযুক্ত নয়, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় বিআরটিএর পক্ষ থেকে যানবাহনের মালিকদের যথাসময়ে রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নের আহ্বান জানানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে, তিনি জানান।

এ অভিযান বিআরটিএ, জেলা প্রশাসন ,পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET