৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন




সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ০৩ ২০২৫, ১৯:০০ | 744 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন ও উৎসবমুখর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এই আয়োজন করেন এনটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ইন্না। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হক। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মো. হারুন অর রশিদ খান হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এনটিভি মানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যমের স্বাধীনতা থাকলে সমাজ আরও আলোকিত হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, মির্জা মোস্তফা জামান, মিলন ইসলাম খান ও এনটিভির সহযোগী সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা।

এছাড়া উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি ডা. আব্দুল লতিফ, সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সাংবাদিক নেতা মো. ইসমাইল হোসেন, হেলাল আহমেদ, হীরুক গুণ, গোলাম মোস্তফা রুবেল, শফিক মোহাম্মদ রুমন, আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

সকালের আলোয় ঘেরা অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ, প্রাণঢালা শুভেচ্ছা ও কেক কাটার মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET