১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত




সিরাজগ‌ঞ্জে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২৫, ১২:২৪ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুজব প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সিরাজগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

রাজশাহী আঞ্চলিক জেলা তথ্য অফিসের উপপ্রধান মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সময়ে গুজব সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অন্যতম বড় হাতিয়ার। তাই সঠিক তথ্য যাচাই না করে কোনো সংবাদ প্রচার বা শেয়ার করা যাবে না। গণমাধ্যমকর্মীরা সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরে গুজব প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতিরায়, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা গণমাধ্যমকে গুজব প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির অন্যতম প্রধান মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET