, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে দুই দিনব্যাপী কৃষক কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত




সিরাজগ‌ঞ্জে দুই দিনব্যাপী কৃষক কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২৪, ১৫:৪১ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় সিরাজগ‌ঞ্জে দুই দিনব্যাপী কৃষক/কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

র‌বিবার ও সোমবার (৩-৪ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‌সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে হা‌তে কল‌মে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য পুষ্টি নিরাপত্তা জোরদার প্রকল্পের ম‌নিট‌রিং অফিসার আমিনা খাতুন।

কৃষক কৃষানী‌দের আরো প্রশিক্ষণ প্রদান করেন, সিরাজগঞ্জ সদর কৃষি অ‌ফি‌সের অতিরিক্ত কৃ‌ষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহীন আলী। এসময় অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বিদ্যমান শশ্য বিন্যাস পরিবর্তন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করা, পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন ফসলের প্রদর্শনীয় স্থাপন, কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল এর মাধ্যমে কৃষক পরিবারের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জন করার প্রশিক্ষণ প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET