১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে প্রতিরোধ মাদকাসক্তি পুনর্বাসন ও সহায়তা কেন্দ্রের প্রথম বর্ষপূর্তি উদযাপন




সিরাজগঞ্জে প্রতিরোধ মাদকাসক্তি পুনর্বাসন ও সহায়তা কেন্দ্রের প্রথম বর্ষপূর্তি উদযাপন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০২৫, ২২:০৭ | 654 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে মাদকাসক্তদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিরোধ মাদকাসক্তি পুনর্বাসন ও সহায়তা কেন্দ্র। প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় শহরের রহমতগঞ্জ ১ নম্বর গলিতে কেন্দ্রটির হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কেন্দ্রের চিকিৎসক, কর্মকর্তাসহ সেবা গ্রহণকারী আসক্ত রোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রথমেই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জসিম উদ্দিন বাবু। তিনি বলেন, “মাদকমুক্ত একটি সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এক বছর আগে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এই সময়ের মধ্যে ৬৫ জন মাদকাসক্ত রোগী চিকিৎসা গ্রহণ করেছেন, যার মধ্যে ৪৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এটি আমাদের জন্য অনেক বড় সাফল্য। তিনি আরও জানান, এই সফলতার পেছনে তাঁর স্ত্রী মোনোয়ারা বকুল মিলির অবদান সবচেয়ে বেশি। পরিবারের মতো সহযোগিতা ও মানসিক সমর্থন দিয়েই কেন্দ্রটি রোগীদের পাশে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন মাদকাসক্তি ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. আসিফ উদ্দৌলা, ডা. আশিক আহমেদ হিমেল ও ডা. আলামিন বাবু, আমন্ত্রীত অ‌তি‌থি হেলালাল উদ্দিন তারা বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। পুনর্বাসন কেন্দ্রগুলো এই ক্ষতিতে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য আশার আলো হিসেবে কাজ করছে। চিকিৎসকরা রোগী ও তাদের পরিবারকে নিয়মিত কাউন্সেলিং, মনোরোগ চিকিৎসা ও দীর্ঘমেয়াদি সাপোর্ট নেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপস্থিত সেবাগ্রহণকারী মোঃ তালহা ব‌লেন, চিকিৎসা ও সেবার প্রশংসা করেন। তি‌নি জানান, এখানে চিকিৎসা, কাউন্সেলিং এবং সময়মতো ওষুধ পাওয়াসহ পরিবারিক পরিবেশের মতো যত্ন পাওয়ায় তারা আবার নতুন জীবনে ফিরে যেতে সক্ষম হয়েছেন।

দিনব্যাপী বর্ষপূর্তিতে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET