মোঃ হোসেন (ছোট্ট) :- সিরাজগঞ্জে শিশু পাচার ও শিশু র প্রতি সহিংসতা প্রতিরোধ, সেনিটেশন, ব্যাক্তিগত সাস্থ্য পরিচ্ছন্নতা বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখিদের নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জুন দুপুর ১২ টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা র আয়োজনে ওয়ার্কশপের সভাপতি বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী ওয়ার্কশপের শুভ উদ্ভোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শারমীন সুলতানা, অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি স্কাউটিংয়ে গার্ল গাইডস একটি আদর্শ জীবন পদ্ধতি। শিশু – কিশোর ও যুবদের আত্মমর্যাদাবান আত্মনির্ভরশীল সৎ চরিত্রবান উচ্চ মনোবল সম্পন্ন অপরের প্রতি শ্রদ্ধাশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলে।
আত্ম পরিচয় প্রতিষ্ঠার সংগ্রামে ১৯৭১ এ বাঙালি বিজয় লাভ করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে আর মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ চলছে অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক অগ্রগতি আজকে বিশ্ব দরবারে আগামী বাংলাদেশ হতে যাচ্ছে এক সমৃদ্ধ ও শান্তিময় দেশের প্রতিক। আজকে দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে আপনারা বিদ্যালয়ে গিয়ে স্কাউট দল পরিচালনা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন প্রত্যাক শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক দল খুলতে হবে। অন্তত দুটি দল। আমি আশা করি আপনারা প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানের প্রধানদেরকে আপনারা অবগত করবেনবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া রহমান, রির্সোস পারর্সোন হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট রোমানা ইয়াসমিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার সাফা সাদরিয়া, মিরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জেলা গার্ল গাইডস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার মোছাঃ শামীমা সুলতানা, সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালের সিনিয়র শিক্ষক ও গার্ল গাইড এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস লিনা, চিলগাছা সাহার বানু বালিকা উচ্চ বিদ্যালয় ও গার্ল গাইডস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা উপজেলা সচিব মোছাঃ ইসমাত আরা খাতুন, ওয়ার্কশপ পরিচালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস, এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আরা লাজ,
উক্ত দিনব্যাপী ওয়ার্কশপে সিরাজগঞ্জ সদর উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক , ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।









