, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে বিশ্ব বাংলাসাহিত্য পরিষদ পঞ্চবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত




সিরাজগঞ্জে বিশ্ব বাংলাসাহিত্য পরিষদ পঞ্চবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২১, ২০:৩৬ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জেলার কবি সাহিত্যকদের প্রাণের সংগঠন বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ সিরাজগঞ্জ শাখার পঞ্চবার্ষিকী নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) জেলার এস এস রোডস্থ ন্যাশনাল ক্যাডেট ইনস্টিটিউটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল থেকে সিরাজগঞ্জের কবি সাহিত্যিকরা উৎসব মুখোর পরিবেশে ভোট কেন্দে আসেন।
সকাল ৯ ঘটিকা হতে ভোট গ্রাহণ শুরু করে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শেষ হয়।

নির্বাচনে ১১১ জন সদস্য নিয়ে ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সমন্বয়ক পদে অধ্যপক দীপক কুমার ভদ্র তার নিকটতম প্রার্থী মাহমূদুল আলম, নির্বাহী পদে কবি মোহাম্মদ আমির হোসেন,তার নিকটতম প্রার্থী আলামিন হোসেন আকাশ, সাংগঠনিক সমন্বয়ক পদে মিরাজুল ইসলাম রানা তার নিকটতম প্রার্থী শ্রী জওহর লাল রবিদাস, মোট ৩টি পদে ৬ জন প্রতিদন্ডিতা করেন। ভোট গ্রহণ শেষে সমন্বয়ক পদে দীপককুমার ভদ্র ৫২ ভোট নির্বাহী পদে আলআমিন হোসেন আকাশ ৫২ এবং সাংগঠনিক সমন্বয়ক পদে ৬৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

নির্বাচন বিষয়ে, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক রিয়াল রোমেল তার বক্তব্য বলেন, বিশ্ব বাংলাসাহিত্য পরিষদ, সিরাজগনজ শাখার নির্বাচন। সাহিত্য জগতের ইতিহাসে এই প্রথম ব্যালটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা একটি মাইলফলক হয়ে থাকবে। গণতান্ত্রিক সমাজ বির্নিমানে এই নির্বাচন অগ্রণী ভুমিকা রাখবে বলে আশা ব্যক্ত করছি।

উক্ত নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা উত্তরণ মহিলা কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম বলেন, নির্বাচন সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি নির্বাচিতদের সফলতা কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET