, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে মহিলা ইউপি সদস্য প্রার্থী ফাতেমা রানীর মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত




সিরাজগঞ্জে মহিলা ইউপি সদস্য প্রার্থী ফাতেমা রানীর মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৬, ১৮:০১ | 608 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থী ফাতেমা আক্তার রানীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে কা‌লিয়া হ‌রিপুর ইউনিয়নের উত্তর কান্দাপাড়া সামাদ বিড়ি ফ্যাক্টরি জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান‌টি সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা আলী হোসেন মোল্লা, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. পারভেজ আহমেদ এবং সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থী ফাতেমা আক্তার রানী।

এ ছাড়া বক্তব্য দেন কান্দাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, মো. বাবুল মিয়া, বোরহান তালুকদার, হাবিবুল্লাহ আকন্দ, মো. তরুণ, নুর ইমাম তালুকদার, মো. সুমন আকন্দ ও রেজাউল করিম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর পক্ষে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় এলাকার উন্নয়ন, নারীদের অংশগ্রহণ এবং নির্বাচনে ভোটারদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

মহিলা সদস্য প্রার্থী ফাতেমা আক্তার রানী স্থানীয় মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল তালুকদার। সভায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ভোটার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET