, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত




সিরাজগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২২, ১৫:১৫ | 998 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগ‌ঞ্জে এক সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ ২৯ শে আগস্ট রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এই সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠান‌টি বীরমুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণ ফাউন্ডেশন ও ফারাজ আইজ স্মৃ‌তি প‌রিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হেলাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফরিদ আহমেদ। মোহাম্মাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিস খাতুন। ফারাজ আইজ স্মৃ‌তি প‌রিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভা‌পতি, প্রদিপ সাহা।

উক্ত অনুষ্ঠান‌টি গাজী লুৎফর রহমান অরুণ ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক মুনজুরুল আলম রুবেল এর সার্বিক ব্যবস্থাপনায়, এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET