২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলা কেটে হত্যা !

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২০, ১৫:০৭ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে শহরের মুজিব সড়কের সোনালী ব্যাংকের সামনে নিজ বাসায়  রাশিদা খানম নাজু (৬৫) নামে সাবেক এক স্বাস্থ্য সহকারী কর্মকর্তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে স্বাস্থ্যকর্মী নাহিদ ইমরান লিয়ন পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৯টায় দিকে সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের সামনে নিজ বাড়ি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের ছোট ভাই রানা আহমেদ বলেন, বড় ছেলে নাহিদ ইমরান লিয়ন ও পুত্রবধুকে সাথে নিয়ে বসবাস করতেন রাশিদা খানম। সকালে পুত্রবধু তার ছেলেকে নিয়ে স্কুলে যায়। বাড়ি ফিরে এসে দেখে রাশিদা খানমকে নিজ ঘরে জবাই করে লাশ বিছানার উপর ফেলে রাখা হয়েছে। এসময় পুত্রবধু পিংকির চিৎকারে প্রতিবেশিররা ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে রাশিদা খানমকে হত্যা করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে হত্যার সাথে কারা জড়িত।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET