বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল থেকে পৌর এলাকার ভাষানী মিলনায়তনে এ কর্মসূচি পালন করে সিরাজগঞ্জ জেলা যুবদল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি গোলাম কিবরিয়া বরাত সদর থানা যুবদল সাধারণ সম্পাদক তৌহিদ আলম সাংগঠনিক রাসেল আহমেদ, সভাপতি শহর যুবদল সজিব খান সাধারণ সম্পাদক আলামিন পরামানিক সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, শহর যুবদলের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন সহ-সভাপতি নূর নবী রুকু প্রমুখ।
দিনব্যাপী এই কর্মসূচিতে শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। পাশাপাশি অসংখ্য স্বেচ্ছাসেবক রক্তদান কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, সমাজে মানবসেবা ও জনগণের কল্যাণে যুবদলের এই উদ্যোগ অব্যাহত থাকবে।










