, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত




সিরাজগঞ্জে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২১, ১৯:২৬ | 1029 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের ৫৭০ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকাল ১০ ঘটিকার সময় ভিক্টেরিয়া হাই স্কুলের মিলনায়তনে এ কোর্স অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী ওরিয়েণ্টেশন কোর্সের উদ্ভোধন ও বক্তব্য দেন সিরাজগঞ্জ মাধ্যমিক সদর উপজেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ। বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ স্কাউটস সহকা‌রি প‌রিচালক আব্দুল আল মামুন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক ছা‌নোয়ার হো‌সেন, সহ সভাপ‌তি আবু তা‌হের মিঞা সহ ৪০ জন শিক্ষক শিক্ষিকা। উক্ত র্কোসে মোট ৪০ জন স্কার্ব লিডার অংশ গ্রহণ করেন। সর্বশেষে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার কমিশনার সাজেদুল ইসলাম অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করেন এবং ১ মাস পরে ৫ দিন ব্যাপী বেসিক কোর্সে অংশগ্রহনের আহবান জানিয়ে কোর্সের সমাপ্তি ঘোষনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET