২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ এস. বি. রেলওয়ে স্কুল এন্ড কলেজের উদ্যোগে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা




সিরাজগঞ্জ এস. বি. রেলওয়ে স্কুল এন্ড কলেজের উদ্যোগে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২৪, ২১:৫৭ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আশরাফুল ইসলাম জয়:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিরাজগঞ্জ’র ঐতিহ্যবাহী এস.বি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের উদ্যোগে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন ক‌রে‌ছে।

বুধবার প্রভাত ফেরিতে এস, বি, রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ’র উদ্যোগে ও অধ্যক্ষ আশরাফুল ইসলাম’র সার্বিক দিকনির্দেশনায় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্তে আলোচনায় অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ১৯৫২ সালে বুকের রক্ত দিয়ে সালাম, সফিক, বরকত, জব্বার, রফিক যে ইতিহাস রচনা করেছেন, সেটিই হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের, মাথা নত না করার চির প্রেরণা। তিনি আরো বলেন, তাই একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস। আমরা শ্রদ্ধাবনতচিত্তে ভাষা আন্দোলনের জানা-অজানা সব শহীদকে স্মরণ করি।

এ সময় স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মেহেদী হাসান, ইলিয়াস মানিক, জাহাঙ্গীর আলম, আরমান হোসেন, মাসুদা সুলতানা, হযরত আলী, ফজলুল হক, সেলিনা খাতুনসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও এস.বি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে শহীদ মিনারে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET