১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ কল্যাণীতে সংগীতশিল্পী জুবায়ের জিকোর সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়




সিরাজগঞ্জ কল্যাণীতে সংগীতশিল্পী জুবায়ের জিকোর সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ১১ ২০২৫, ১৬:৩২ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলার কল্যাণী পূর্বপাড়া এলাকায় অবস্থিত ‘রকি স্যার ইংলিশ অ্যান্ড ম্যাথ কেয়ার কোচিং সেন্টার এ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন জনপ্রিয় খ্যাতনামা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও সিরাজগঞ্জের গর্বিত সন্তান জুবায়ের জিকো।

আজ শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান।

জুবায়ের জিকো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সাফল্য অর্জনের জন্য লেখাপড়ার কোনো বিকল্প নেই। সময়কে কাজে লাগিয়ে পরিশ্রম করলে সফলতা অবশ্যই ধরা দেবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনামূলক এবং অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, যা উপস্থিত সবার মনে প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, আমি নিজেও এই শহরের সন্তান। তোমাদের মতোই স্বপ্ন দেখে বড় হয়েছি। আজ যেখানে দাঁড়িয়ে আছি, তার পেছনে লেখাপড়ার বড় অবদান আছে। তোমরাও পারবে শুধু প্রয়োজন আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম।

মতবিনিময় সভায় কোচিং সেন্টারের পরিচালক মো. রকি তালুকদার বলেন, এই কোচিং সেন্টার শুধুমাত্র একটি প্রাইভেট প্রতিষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় প্রস্তুত করার একটি সচেতন উদ্যোগ। তিনি জানান, সদ্য সমাপ্ত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই কোচিং সেন্টার থেকে অংশগ্রহণকারী চারজন শিক্ষার্থীর মধ্যে তিনজনই জিপিএ-৫ পেয়েছে। এটি প্রতিষ্ঠানটির গুণগত শিক্ষার প্রতিফলন বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি ও গণিত বিষয়ে মানসম্মত কোচিং প্রদান করে থাকি। এখানে প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা মনোযোগ দেওয়া হয়, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষাজীবনে এগিয়ে যেতে পারে।

কোচিং সেন্টারটির আধুনিক পাঠদান পদ্ধতি, নিবেদিত এবং নিয়মিত মূল্যায়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের ফলাফলের উন্নতির দিকে প্রতিনিয়ত মনোযোগী হওয়ার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তারা কোচিং সেন্টারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, একটি ভালো শিক্ষক আর সহায়ক পরিবেশ পেলে শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশে সক্ষম হয়, আর ‘রকি স্যারের কোচিং’ সেই কাজটাই করে যাচ্ছে নিরলসভাবে।

মতবিনিময় শেষে জুবায়ের জিকোর জনপ্রিয় কিছু গান পরিবেশনের অনুরোধে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়ে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET