এসো সবাই নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ে এই স্লোগানকে সামনে রেখে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে রানীগ্রাম পঞ্চায়েত কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় রানীগ্রাম বালক মক্তব মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, বক্তারা মাদক, মারামারি, উচ্চস্বরে ডিজে বক্স বাজানো, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হানিফ হোসেন বাবু। তিনি বলেন, সামাজিক অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, প্রতিটি নাগরিককেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে উপস্থিত জনসাধারণ অপরাধমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপন করা হয়।









