সিরাজগঞ্জের তাড়াশে মাদক বিরোধী অভিযানে ৩০ লিটার চোলাইমদসহ মোঃ আনোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা। বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার। আটককৃত মোঃ আনোয়ার হোসেন (৩৮) হলেন তাড়াশ উপজেলার ক্ষুদ্রমাদাইনগর গ্রামের মোঃ আঃ জব্বার শেখ এর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানাধীন ক্ষুদ্রমাদাইনগর গ্রামস্থ জনৈক আঃ জব্বার শেখ, পিতা-মৃত গোলাম মওলা বক্স এর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেন কে গ্রেফতার করা হয়। এ সময় ৩০ লিটার চোলাইমদ, ০১ টি মোবাইলসেট ও নগদ ১৫০০/-টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরোদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।









