৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের দুই কার্যালয়ে অগ্নিসংযোগ ও এক‌টির বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ




সিরাজগঞ্জ-২ আসনে জামায়াতের দুই কার্যালয়ে অগ্নিসংযোগ ও এক‌টির বিদ্যুৎ বিচ্ছিন্নের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২৬, ১৭:৩৭ | 623 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) সংসদীয় আসনে গত ২৪ ঘণ্টায় জামায়াতে ইসলামীর দুটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও একটি কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এসব ঘটনার জন্য বিএনপির নেতা-কর্মীদের দায়ী করে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে জামায়াতে ইসলাম।

রোববার (১ ফেব্রুয়ার) সকা‌লে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর প্রধান এজেন্ট মো. শহিদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়। একই রাতে সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত জামায়াতে ইসলামীর কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর আগের দিন শুক্রবার দিবাগত রাতে কামারখন্দ উপজেলার মধ্যপাড়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর আরেকটি কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শিয়ালকোল ইউনিয়নের বহুতি গ্রামের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের কার্যালয় স্থাপনের আগ থেকেই বিএনপির কর্মীরা আমাদের মহিলা কর্মীদের ভোট চাইতে বাধা দিত । এরপর পরিকল্পিতভাবে আমাদের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। আল্লাহর রহমতে প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন ব‌লেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একের পর এক এ ধরনের ঘটনার ফলে সিরাজগঞ্জ-২ আসনে নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET