, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরিজ বোমা হামলায় জড়িত অপরাধীদের বিচারের দাবিতে রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন!




সিরিজ বোমা হামলায় জড়িত অপরাধীদের বিচারের দাবিতে রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন!

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২১, ১৯:৪৪ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষীপুরের রামগঞ্জে বাংলাদেশ কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের নির্দেশনায় রামগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে সিরিজ বোমা হামলায় জড়িত অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে রামগঞ্জ পৌরসভার সামনে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি জামাতের মদদপুষ্ঠ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃন্য ও নারকীয় সিরিজ বোমা হামলা জড়িত অপরাধীদের বিচারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ সোহেল রানা। তিনি বিএনপি, জামাত, শিবির ও জেএমবি সংগঠনকে হুশিয়ারি দিয়ে বলেন, বাংলার জমিনে এই সিরিজ বোমা হামলার সাথে জড়িত অপরাধীদের ছাড় দেওয়া হবে না। বাংলার জমিনে এদের বিচার হবেই হবে।
এসময় উপস্থিত ছিলেন, কাঞ্চনপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি নূর নবী চৌধুরী, সহ- সভাপতি সোহেল হোসেন, সাধারন সম্পাদক আবদুর রহমান তালুকদার। নোয়াগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক হাছান পাটওয়ারী, যুগ্ন আহবায়ক এসপি হাছান পাটওয়ারী, মোঃ নূর আলম, ইছাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেদ ভূঁইয়া, সাধারন সম্পাদক সবুজ বানিয়া, চন্ডিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর মিঝি, লামচর ইউনিয়ন সেচ্চাসেবক লীগের আহবায়ক মাহফুজ পাটওয়ারী, যুগ্ন আহবায়ক আকতার ভূঁইয়া, দরবেশপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বাবু, ভাটরা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, যুগ্ন আহবায়ক খালেক সাইফুল্লাহ সজীব শেখ সহ উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET