, , ,

শিরোনামঃ-




সুনামগঞ্জের দোয়ারায় বিজিবি”র অভিযানে ১৪ টি ভারতীয় গরু আটক

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২৫, ২০:০৫ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দোয়ারাবাজার উপজেলায় ১৪টি ভারতীয় চোরাই গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

মঙ্গলবার দিবাগত রাত ৩টায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় এসব গরু আটক করে বাঁশতলা বিওপি।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২৩০/৮—এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুমগাঁওয়ে ১৪টি ভারতীয় গরু আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ১২ লাখ টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET