১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




সুনামগঞ্জের দোয়ারাবাজারে  মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০১৯, ২৩:২১ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২৬ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। পুলিশ সুত্রে যানাযায়, গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার(১ ডিসেম্বর) গভীর রাতে দোয়ারাবাজার থানার ওসি মোঃআবুল হাশেমের তত্বাবধানে এস আই সানাউল্লাহ ও এএসআই বজলুল করিমের নেতৃত্বে এএসআই সাইদুর রহমান, এএসআই জামাল মিয়া, এএসআই সুমন মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের জনৈক বশির মিয়ার বসত বাড়ীর দক্ষিণ সংলগ্ন কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ২৬ বোতল মদসহ ( officers choice PRESTIGE WHISKY, PRODUCE OF INDIA, 750ml) উপজেলার কুশিউড়া গ্রামের মৃত তোরাব আলী তরফের পুত্র আব্দুর রশিদ (৬০)কে আটক করা হয়েছে।দোয়ারাবাজার থানার এসআই সানাউল্ল্যাহ বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলা নং ১ তারিখ ২ ডিসেম্বর ২০১৯ ইং।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃআবুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে অভিযান চালিয়ে ২৬বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে আটক করা হয়।সে দীর্ঘদিন যাবৎ মদ গাঁজা ব্যবসা করে আসছিল।আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET