সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নচল নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার নিম্ন অঞ্চলের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আশা মেঘালয়ের পানি এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে সুনামগঞ্জ জেলার সাথে সড়ক যোগাযোগের তাহিরপুর থানার আনোয়ার পুর ব্রিজ এলাকার রাস্তা পানির নিচে তলিয়ে যায়। এই রাস্তা দিয়ে মধ্যনগর উপজেলার অনেক মানুষ যাথায়াত করে। জেলার বিশ্বম্ভরপুর উপজেলার একশ মিটার ব্রিজ ও দুর্গাপুর এলার রাস্তা পানির নিছে তলিয়ে গেছে। এতে যান চলাছলের বিরাট বিঘ্ন ঘটে। পানির উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
এছাড়াও সুনামগঞ্জ জেলার সুরমা, যাদুকাটা সহ বেশ কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের লাউড়েরগড় ও মহেশখলায় যথাক্রমে ১৫২ ও ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এ ছাড়া ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গ রাজ্যেও অতি ভারী বর্ষণ হওয়ায় উজান থেকে নতুন ঢল নামার সম্ভাবনা রয়েছে।
ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সুরমা, জাদুকাটা ও সোমেশ্বরী নদীর পানি ক্রমাগত বাড়ছে। এর ফলে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলগুলোতে হঠাৎ বন্যা বা জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে সুরমা নদীর পানি আরও তিন দিন বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কুশিয়ারা নদীর পানি আপাতত কমছে, তবে দুই দিনের মধ্যে তা আবার বাড়তে পারে বলে যানাযায়।
Please follow and like us:









