১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জে এক ইট ভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ




সুনামগঞ্জে এক ইট ভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ২২:৩০ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুমেশ্বরী নদী থেকে লিংডন নকরেক নামের এক ইট ভাটা শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। সে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার গাজীপুর- কালকিয়াপুর এলাকার কবির চিরান এর ছেলে। শনিবার রাত
১০টায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সকাল ১১টায় ইটভাটার পাশে গোমাই নদীতে গোসল করতে গিয়ে ওই  শ্রমিক নিখোঁজ হয়।  জানা যায়, গত ৬ ডিসেম্বর ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা এলাকার বিএসএম ইটভাটায় লিংডন নকরেক আগুন ধরানোর শ্রমিক হিসেবে কাজে যোগদান করে। গত  বৃহস্পতিবার সকালর ইটভাটার পাশে গোমাই নদীতে আরো ৫/৬ জনসহ সে গোসল করতে যায়। অন্যরা নদীতে ডুব দিয়ে গোসল করে তীরে উঠলেও লিংডন আর উঠতে পারেনি। লিংডন উঠতে না পারার বিষয়টি অন্যদের নজরে এলে তারা নদীতে নেমে তাকে খোজতে থাকে। তাকে খোজে না পেয়ে পরে মধ্যনগর থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়। পরে পুলিশ এসে স্থানীয়দের নিয়ে নদীতে জাল ফেলে নিখোঁজ ওই শ্রমিককে খোজতে থাকে। শনিবার রাত ১০টার দিকে মধ্যনগর বাজারের পাশে সুমেশ্বরী নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে নদীতে লাশ ভাসার
বিষয়টি এলাকাবাসী মধ্যনগর পুলিশকে জানায়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে।  মধ্যনগর থানা ওসি সেলিম নেওয়াজ  নান,নিখোঁজ শ্রমিকের লাশ ময়নাতদন্তের  জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET