, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা মামলায় এসএ টিভির সুনামগঞ্জ প্রতিনিধি গ্রেপ্তার




সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা মামলায় এসএ টিভির সুনামগঞ্জ প্রতিনিধি গ্রেপ্তার

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : মে ০৫ ২০২০, ২০:৩৫ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের স্থানীয় দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক ও এসএ টিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামী হিসাবে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সোমবার রাতে ধর্মপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সেলবরষ ইউনিয়নের বেনুয়ার হোসেন খান।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সুনামগঞ্জ-১ আসনের এমপিকে আটক করেছে দুদক- এমন একটি পোস্ট ফেসবুকে দেয়ায় একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলা দায়েরের পর সুনামগঞ্জ সদর মডেল থানায় জানানো হলে সেখানকার পুলিশের সহায়তায় আসামিকে গ্রেফতার করা হয়।
সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, গতকাল রাতে আমরা ওই সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি।
তবে গ্রেফতারকৃত সাংবাদিক
মাহতাব উদ্দিন তালুকদার জানান, সোমবার সন্ধ্যায় তার ফেসবুক আইডি হ্যাক হয়, পরে তা তি‌নি উদ্ধার ক‌রেন, তি‌নি সংসদ সদস্য কে নিয়ে কোন স্ট্যাটাস দেন নি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET