২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্ধিপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে




সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্ধিপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০১৯, ১০:০৩ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্ধিপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা কমান্ড,পুলিশ প্রশাসনের সকল  কর্মকর্তা, আ,লীগ,যুব লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ,  ছাত্রলীগ সহ অংঙ্গ সংগঠন বৃন্দ , বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,স্কুল -কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা র‌্যালী শেষে শহীদ মিনারে  পুষ্পস্তবক  অর্পনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

পরে সকাল ৮টায় উপজেলা ষ্টেডিয়াম মাঠে প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, তাহিরপুর থানা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসনের সকল স্থরের কর্মকতা মুক্তিযোদ্ধা কমান্ড,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,স্কুল-কলেজ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এবং উপজেলা গন্যমান্য ব্যক্তিগন।
পরে স্কুল,মাদ্রাসা ও কলেজের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শারীরিক চর্চা প্রদর্শনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান (খেলা-দোলা) শেষে পুরুষ্কার বিতরন করা হয়। বেলা ১২টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বিকালে ফুটবল খেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET